রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবদুল লতিফ হলের শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, হল থেকে অস্ত্র উদ্ধারের খবরটি বিভিন্ন জায়গা থেকে শুনেছি। এই ঘটনার ক্রস চেক করেছি, কিন্তু এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ গুজব।
রাবি শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, লতিফ হলের অস্ত্র উদ্ধারের ভিডিও ফেসবুকে দেখেছি। এটা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা নয়। শিবিরের নামে চালিয়ে সম্পূর্ণ একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। বিগত সময়েও রাজনৈতিক প্রতিপক্ষ শক্তিগুলো ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এমন গুজব ছড়াতো বিভিন্ন সময়। কিন্তু সাধারণ শিক্ষার্থী ও দেশবাসী এসব গুজবে বিশ্বাস করেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অস্ত্র উদ্ধারের এক ভিডিওর ক্যাপশন লেখা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের শিবিরের সভাপতির রুম থেকে উদ্ধারকৃত পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এগুলো দিয়েই সমগ্র বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com