মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ সাব্বির মল্লিকের কবর জিয়ারত করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বেলা ১টায়, কবর জিয়ারত কালে তার সাথে ছিলেন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নিজেনারেল রাসেল আহম্মেদ, বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ এড. কাজল, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামিম, জেলা বিএনপি নেতা ইঞ্জি: মাসুদ রানা, সাংবাদিক রুহুল আমিন বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মঈনুল হোসেন, শিক্ষক মিফতা উদ্দীন প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস.এম. শাহাদাৎ হোসেন, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. কাজী মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আহসান হাবীব ঠান্ডু, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রুনা গাজী, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শরীফুল হাসান অপু, বিএনপি নেতা শেখ ফজলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, হিজলা ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ কাজী অশিকুর রহমান, কাজী শাজাহানসহ অনেকে।
কবর জিয়ারত পরবর্তী ড.মোঃ ফরিদুল ইসলাম শহীদ সাব্বির আহম্মেদ এর মাতা কাকলী বেগম, পিতা মো: শহিদুল মল্লিকসহ পরিবারে লোকজনকে শান্তনা দেন এবং শহীদ পরিবারেরজন্য সরকারি ভাবে সকল প্রকার সুযোগ-সুভিধা প্রদানের আশ^স্ত করেন। সর্ব শেষে উপস্থিত লোকজন নিয়ে মিলাদে অংশ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com