রামপালে বিএনপি নেতা মাহাফুজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
মো: রেজাউল ইসলাম, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
রামপালের গৌরম্ভায় বিএনপি নেতা মাহাফুজুর রহমান আকুঞ্জীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে তিন গ্রামের দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার গৌরম্ভা ব্রীজ মোড়ের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনের বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ গ্রামবাসীর উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, উপজেলার গৌরম্ভার পুটিমারী নদীর অগ্রভাগের কচুয়া অংশের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার নদী খনন করা হয়। খননের সময় গ্রামবাসী খননকারী ঠিকাদারের প্রতিনিধিদের খননকৃত নদীর পাড় উচু করে দেওয়ার দাবী করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের খনন যন্ত্র (স্কেবেটর) খনন সহজ করা ও পারাপারের জন্যে মাঝে আড়াআড়ি বাঁধ দেয়। তখন গ্রামবাসী ও জমির মালিকগণ জানান, নদী খনন হচ্ছে, কিন্তু গ্রাম রক্ষা বাঁধ না থাকায় আমাদের গ্রামের ৫ শতাধিক পরিবার গত ১০ বছর ধরে তলিয়ে যাচ্ছি। গ্রাম রক্ষা বাঁধ না থাকায় ও খননের ফলে আমরা এবছর বর্ষা মৌসুমে জোয়ার ও জলোচ্ছ্বাসে পুরোপুরি ভেসে যাবো। তাই গ্রামের নারী, শিশু ও বৃদ্ধদের রক্ষায় গ্রাম রক্ষা বাঁধ প্রয়োজন। তারা আরো জানান, গৌরম্ভ, শ্রীরম্ভা, কন্যাডুবিসহ আশপাশ এলাকা নিচু হওয়ায় বছরের বর্ষা মৌসুমে বাড়ীঘরে পানিতে তলিয়ে যায়। এমন কি কেউ মারা গেলে কবর দেওয়ার মত উচু জায়গা থাকে না। এমতাবস্থায় তারা নদীতে বাঁধ বা গ্রাম রক্ষা বাঁধের দাবী করে আসছেন।এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ মার্চ বিকেল ৩ টায় কচুয়ার বাঁধের কাছে শরাফত শেখ, ফিরোজ আকুঞ্জী, মুরাদ আকুঞ্জী, কবির শেখসহ কতিপয় লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে থাকতে পারে। এ নিয়ে আওয়ামীলীগের একটি মহল জনপ্রিয় বিএনপি নেতা মাহাফুজ আকুঞ্জীকে ঘিরে কয়েটি পত্রিকায়, অনলাইন ও ফেসবুকে অপপ্রচার চালানো হয়। তারা প্রকৃত ঘটনা আড়াল করে গ্রামবাসীদের বাড়ীঘর তলিয়ে দিতে ও জমির মালিকদের ক্ষতি করার মানসে এমন অপপ্রচার চালাচ্ছে বলে মানববন্ধনে এমন দাবী করেন এবং প্রকৃত ঘটনা তুলে ধরার দাবী করেন। এ বিষয়ে কবির আকবর জানান, শরাফত হোসেন তাকে ডেকে নিয়ে যান দেখার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় সেসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।মানববন্ধনে বক্তব্য দেন, গৌরম্ভা ইউনিয় বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপি সদস্য মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, গৌরম্ভ ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম কুটি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আকুঞ্জী, ওয়ার্ড সাধারণ সম্পাদক হালিম আকুঞ্জী, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক আবু মুসা আকুঞ্জী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com