মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকাল ৫টায় সদর বাজারস্থ সবুজ সংঘ ক্লাব চত্বরে এই সভার আয়োজন করা হয়। বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক সোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিতলমারী থানার আফিসার ইনচার্জ এস.এম. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিতলমারী পল্লীদ্যিুতের এজিএম আশিক মাহমুদ, চিতলমারী ফায়ার সার্ভিস ইউনিট কর্মকর্তা মো: মেজবাউর রহমান, উপজেলা জামায়াত আমীর মাও: মনিরুজ্জামান গাজী, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি ডা: আবুল কালাম কাজী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান প্রমূখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির যুগ্ন আহবায়ক শেখ নোয়াবালী, গাজী মাসুদ রানা, শেখ আসাদুজ্জামান,শাজাহান শোভা, মো: বকুল শেখ, অনিল কৃষ্ণ সাহা বাদল মো: লিটন শেখ, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো: মনিরুল ইসলামসহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও ব্যবসায়ী মহল।
আলোচনা সভায় বাজারের সার্বিক নিরাপত্তা, সিন্ডিকেট প্রতিরোধ, সু রক্ষা ব্যবস্থা, উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্ন, সৌচাগার নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com