মোল্লাহাটে ছিনতাইকারী দুই যুবক গ্রেফতার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট থানায় দায়েরকৃত ছিনতাই মামলার (মামলা নং-২০, তারিখ-১৬/০৪/২৫ইং) তদন্ত ও আসামী গ্রেফতারে অভিযান চালিয়ে পুলিশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বুধবার রাত ২টায় অভিযানকালে ছিনতাইকৃত একটি Lifan KPR মোটরসাইকেল ও একটি হেলমেটসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আলফাজ মোল্লা (২৫), পিতা-মোঃ মোস্তফা মোল্লা
২। মোঃ রকিবুল কাজী (২৩), পিতা-মোঃ রহমত কাজী
উভয়ের বাড়ি কাহালপুর (পশ্চিমপাড়া), মোল্লাহাট, বাগেরহাট।
তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি সিলভার রঙের গুপ্তি, একটি চাপাতি এবং একটি লোহার হাতুড়ি।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com