“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”
“চিতলমারীতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতির ওপর হামলা” শিরো নামে যে সংবাদটি ইতিপুর্বে পত্র-পত্রিকায় ছাপা হয়েছে, সে সকল সংবাদের জোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ তরিকুল শেখ ও মফিজুল শেখ। তারা প্রতিবাদে জানান, ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ সবুর হাওলাদার সম্পর্কে তাদের নিকটতম চাচা হন। ২১ এপ্রিল সকালে পরিবারের লোকজন একটি দুঃ সংবাদ শুনে দ্রুত ১টি অটোগাড়ী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। ওই গাড়ীতে সবুর হাওলাদারের স্ত্রী তাদের সাথে যাবেন বলে ইচ্ছে পোষন করেন। কিন্তু জায়গা সংকুলন না হওয়ায় তিনি যেতে না পারায়, বাড়ী গিয়ে তার স্বামী সবুর হওলাদারের কান ভারী করেন। তারই প্রেক্ষিতে সবুর হাওলাদার (জামায়াত নেতা) আমাদের বাড়ী ঢুকে সীমাহীন গালাগালি করতে থাকেন। এ সময় ঘরে থাকা কলেজ পড়–য়া আমাদের চাচাতো বোন তাকে শান্ত হতে বলেন। তিনি তার কথা না শুনে কে কোথায় আছিস বেরহ এভাবে হুমকি দেয়। এ সময় আমরা দুই ভাই বাড়ী এসে তার রাগমুখী পরিস্থিতি দেখতে পাই। কিন্তু কিছু বোঝার আগেই তিনি আমাদের লাঠি নিয়ে মারতে আসেন এবং বারবার মারমুখী আচরনের এক পর্যায় তাকে ঠেকাতে গেলে তিনি বে সামাল হয়ে পড়ে যান এবং হাসপাতালে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকৃত ঘটনাটি আড়াল করে সাংবাদিকদেও ভুল বুঝিয়ে মিথ্যা এবং অমূলক সংবাদ ছাপায়। যাহা সত্যনয় বানোয়াট ও ভিত্তিহীন। আমরা ওই সংবাদের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।
“মোঃ তরিকুল শেখ ও মফিজুল শেখ”।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com