মোল্লাহাটে আদালতের রায়কে কেন্দ্র করে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আদালতের একটি মামলার রায়কে কেন্দ্র করে রাবেয়া বেগম (৩৮) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কোদালিয়া গ্রামে। গুরুতর জখম অবস্থায় রাবেয়া বেগমকে উদ্ধার করে স্থানীয়রা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষ।
ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, একটি জমি সংক্রান্ত মামলার রায় সম্প্রতি রাবেয়া বেগমের পক্ষে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রেজাউল শিকদার, তার স্ত্রী হাফিজা, শ্যালক রিয়াজুল এবং ছেলে সিয়াম পূর্ব পরিকল্পিতভাবে ঘরের মধ্যে ঢুকে রাবেয়ার ওপর হামলা চালায়। তারা চাইনিজ কুড়াল, হাতুড়ি ও লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে।
ভিকটিমের স্বামী মোঃ নজরুল ইসলাম দুঃখু শিকদার আরো বলেন, আমার স্ত্রীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখনও থানায় অভিযোগ দায়ের করতে পারি নাই। তবে, কিছুটা উন্নতি হলে মামলা দায়ের করা হবে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com