চিতলমারীতে পদত্যাগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক রাসেল ফকির।
প্রেস বিজ্ঞপ্তিঃ
শুক্রবার (১ এপ্রিল) রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৩ নং হিজলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল ফকির দল থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। রাসেল ফকির তার বোয়ালিয়া গ্রামের বাড়ী থেকে এই পদত্যাগের ঘোষনা দেন। এ বিষয়ে রাসেল ফকির সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ একটি নৈতিকতা বিবর্জিত দল। যে দলটির প্রধানের দেশ প্রেমের লেশমাত্র ভাবনা টুকু নেই, যিনি দেশের কোটি কোটি নেতাকর্মীকে অন্ধকারাচ্ছন্ন এবং অনিরাপদে রেখে নিজের ও নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশ থেকে পালিয়ে যান, সেই দলের কর্মী হিসেবে আমি লজ্জিত, দুঃখিত। তারই ফলশ্রæতিতে আমি চির তরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উক্ত পদ থেকে সেচ্ছায়, স্বজ্ঞানে কারো বিনা প্ররোচনায় এবং সুস্থ মনে পদত্যাগ করিলাম। আজ থেকে আওয়ামী লীগের সকল কাজকর্ম এবং কোন পদের সাথে যুক্ত নাই। আমার পরিবারে আমার স্ত্রীও সন্তানাদি রয়েছে। আমি আগামীতে একজন সমাজ সেবক হিসেবে মানব কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি সকলের দোয়াও আর্শীবাদ কামনা করছি।
মোঃ রাসেল ফকির, পিতাঃ মরহুম- নুরমোহাম্মাদ ফকির, গ্রামঃ বোয়ালিয়া, উপজেলাঃ চিতলমারী, জেলাঃ বাগেরহাট।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com