চিতলমারীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
ক্রাইম রিপোর্টার:
বাগেরহাটের চিতলমারীতে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জলাশয় ভোগ-দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সৃষ্ট উত্তেজনায় এক বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাত্ত জখম করা হয়েছে। এ ঘটনায় ৫জনকে বিবাদী করে উপজেলার চৌদ্দহাজারী গ্রামের বিএনপি নেতা লাখফার তালুকদার ওরফে আবুল বাসার চিতলমারী থানায় শনিবার (৩ মে) একটি অভিযোগ দায়ের করেছেন। বিবাদীরা হলেন, চৌদ্দহাজারী গ্রামের নওশের তালুকদারের ছেলে সুমন তালুকদার,বাগেরহাট খাদ্দার এলাকার কালু সরদারে ছেলে জসিম সরদার, উকিল উদ্দিনের ছেলে বাশার তালুকদার,হাবিবুর তালুকদারের ছেলে কামরুল তালুকদার, তাইজুল তালুকদার ছেলে সাব্বির তালুকদার। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় হিন্দু পরিবারের সদস্য নিপা হালদার ওরফে নুপুরদের বাড়িতে বিবাদীরা শুক্রবার (২ মে) সকালে প্রবেশ করে এবং তাদের পবিরাবের সদস্যদের ভয়-ভিতি দেখান। তারা লাকফারকে খবর দিলে তিনি সেখানে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় বিবাদীরা তাকে মার পিট ও কুপিয়ে জখম করে তিনি বর্তমান চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
ঘটনায় পরস্পর বিরোধি বক্তব্যে প্রতিপক্ষ হাবিবুর তালুকদারে ছেলে বিএনপি নেতা কামরুল তালুকদার সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে লাকফার তালুকদার তাদের ফাঁসাবার চেষ্টা করছেন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের জলাশয়কে কেন্দ্রকরে, যে জলাশয়টি চৌদ্দহাজারী প্রাইমারী স্কুলের পাশে প্রায় ৮ বিঘা নিয়ে, ওই জলাশয় দীর্ঘদিন আমরা ভোগ দখল করে আসছি। সেখানে লাখফার ও তার লোকজন জোর করে স্থানীয় হিন্দু জেলেদেরকে ভয়-ভীতি দেখিয়ে (শুক্রবার) সকালে মাছ ধরতে নিয়ে আসে। আমরা খবর পেয়ে ছুটে আসলে লাখফার ও তার লোকজন পালিয়ে যায়। এই ফাঁকে কোথায় বসে কে বা কারা তাকে মার পিট করেছে তা আমাদের জানা নাই। থানায় এ ব্যপারে আমাদেরও একটি অভিযোগ দেয়া আছে। চিতলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, বিষয় সংক্রন্তে একটি অভিযোগ এসেছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com