প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিটি গঠিত

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিটি গঠিত।
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকালে শহরে রেল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদ রশিদীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এম এ ওয়াদুদ, অর্থ সম্পাদক তানভীর সোহেল, ক্রিয়া সম্পাদক ,মাহবুব রহমান বাদল, সদস্য আবুল কালাম আসাদসহ
সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ লক্ষ্যে সভায় দুই সদস্য বিশিষ্ট একটি বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com