অন্তরালে ডেস্ক:
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩জুন২০২৫) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ পারুল আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মুক্তি বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফারাজী। চিত্রাঙ্গন প্রতিযোগিতা,পুষ্টি কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বন্ধন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০জন মোট ৩০ জন ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহন করে এবং বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ও ১২জন হত দরিদ্র্যদের মাঝে বিনামূল্যে চাল,ডাল,তেল,লবণ,সেমাইসহ বিভিন্ন ধরনের খাবার পণ্য বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com