ক্রাইম রিপোর্ট:
বাগেরহাটের চিতলমারী উপজেলার চর কচুড়িয়া গ্রামের এক গৃহ বধুকে ধর্ষনের ১৩ দিন পর চিতলমারী থানা পুলিশ ধর্ষক এমরান শেখ (৩০) কে ঢাকার শ্যামপুর এলাকা থেকে ৯জুন ভোর রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এমরান শেখ উপজেলার চর কচুড়িয়া গ্রামের মোখলেছ শেখের ছেলে। এমরানকে ১১জুন সকালে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান
এমরান ঐ গৃহ বধূকে ধর্ষনের পর গা-ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৯জুন ভোর-রাতে ঢাকার শ্যামপুর এলাকা থেকে থানার একদল চৌকষ পুলিশের অভিযান গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করা শর্তে একজন জানায়, ধর্ষক এমরানকে গ্রেপ্তারের খবর শুনে ভিকটিমের পরিবার ও এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছে।
উল্লেখ্য, ঘটনার দিন সকালে ধর্ষিতার স্বামী ধর্ষক এমরান শেখের জমিতে কাজে যান এবং কাজে যাওয়ার সময় তার স্ত্রী অসুস্থ থাকায় তাকে ঘরের দরজা দিয়ে ঘুমোতে বলেন। এই ফাঁকে ধর্ষক এমরান শেখ ধর্ষিতার নির্জন বাড়ীতে গিয়ে দরজা খুলে জোর পূর্বক ঐ গৃহবধূকে ধর্ষন করে।
এব্যপারে চিতলমারী থানার মামলা নং-১১ তারিক ২৫/০৫/২০২৪
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com