বিশেষ প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমান্ত ঘেষা ও বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাখেরগঞ্জ বাজার এর কালভার্ট পেরিয়ে ডান পাশে, নগরমান্দ্রা মৌজায় চিতলমারীর চৌদ্দহাজারী গ্রামের একদল আইন ভঙ্গকারী ও সুবিধা ভোগীরা একটি নির্মিয়মান ইমারতের মেঝে এবং আশ-পাশের বিশাল এলাকাজুড়ে সপ্তাহব্যপি বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার ( ২৬জুন) বিকাল ৪টায় খবরশুনে চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হকমুন্সী ও সঙ্গীয় সাংবাদিকরা সরেজমিনে উত্তোলনের দৃশ্য ক্যামেরা বন্দিকরাকালিন সময়ে চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের সুমন তালুকদার, পিতা অজ্ঞাত স্থানীয় মুদি দোকানী সাংবাদিকদের ওপর তেড়ে আসেন এবং অসৌজন্যমূলক অচরণ করেন।
ঘটনাটি তাৎক্ষনিক চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পালকে অবগত করা হলে, তিনি সরেজমিনে সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ হাসিবুর রহমানকে পাঠিয়ে দেন। হাসিবুর রহমান সরেজমিনে বালু উত্তোলনের সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানান, তবে ঘটনাস্থল চিতলমারী উপজেলার সীমান্তবর্তী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নগরমাদ্রা মৌজায় বলে আইনী জটিলতা হয়। সে কারনে বাগেরহাট জেলা প্রশাসককে অবগত ও ব্যবস্থা নেওয়ার প্রত্যাশায়, বালু উত্তোলনের ভিডিও এবং ছবি বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো: কামরুজ্জামানকে প্রেরণ করা হয়।
উল্লেখ্য: বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি তোলা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্ব¡পূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু তোলা নিষিদ্ধ। আইন অমান্যকারী দুই বছরের কারান্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com