মোঃ একরামুল হক মুন্সী:
দীর্ঘ ২২বছর পর আগামি শুক্রবার ( ১১জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিতলমারী উপজেলা শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের আর বাকি মাত্র ৫দিন। উপজেলা সদর থেকে গ্রাম-গঞ্জ, পাড়া-মহাল্লয় ভোটারদের মনে যেন খুশির আমেজ বৈছে। পুরো উপজেলা সদর জুড়ে সাজ-সাজ রব। ব্যানার ফেষ্টুন, প্লাকাড আর তোরনে ছেয়ে গেছে সমগ্র উপজেলা। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় বিরতিহীন ভাবে চলছে প্রচার প্রচারণা।
হোটেল,রেষ্টুরেন্ট আর চায়ের দোকানে ভোটার এবং সাধারণ মানুষের মাঝে যোগ্য-অযোগ্যদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে-বা, কাদের প্যানেল এগিয়ে আছে। ভোটের মাঠে কার নৈতিক চরিত্রভাল। কারা প্রকৃত এবং ত্যাগিদের নিয়ে দলকে সংগঠিত করছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর তারুণ্যের অহংকার আগামির দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা ভঙ্গ করে, যারা আওয়ামী হাইব্রিড এবং আত্মীয় করনেরমধ্যে ত্যাগি নেতাকর্মীদের বাদ রেখে নিজস্বার্থ চরিতার্থে অযোগ্যদের ভোটার করেছেন তাদের বিপক্ষেও চলছে ক্ষোভ-বিক্ষোভের বহি: প্রকাশ। তবে শেষ ভালো যার, সব ভালো তার। এই প্রশান্তি নিয়ে অধীর অপেক্ষায় ১১ জুলাইয়ের দিকে তাকিয়ে আছেন দলীয় নেতাকর্মী ও উৎসুক আম-জনতা।
উল্লেখ্য-উপজেলা বিএনপির এই দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ প্রার্থী এখন ভোটারের দ্বারে দ্বারে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com