একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার চর কুরালতলা গ্রামের একটি মাছের ঘেরে পানির মধ্যে অর্পিতা সাহা (২০) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধর হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) সকালে পুলিশ ওই যুবতীর মৃত:দেহ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে। অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে। অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, একদিন আগে সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল। এক বছর আগে অর্পিতা সাহার সাথে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল। কিন্তু ‘মৃগীরোগ’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাই বাপের বাড়িতেই থাকতো। এর আগেও সে যখন-তখন বাসা হতে ঘুরতে বেরিয়ে যেত ফিরেও আসতো। কিন্তু সোমবার সকালে সে আগের মতোই বাসা হতে বের হয়ে আর ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে চরকুরালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক যুবতীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্পিতার মৃতদেহ তারা সনাক্ত করেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অর্পিতা মানসিক প্রতিবন্ধি এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়। এই বিষয়ে থানায় মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫)একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নম্বর-১৩।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com