মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মাছুয়ারকুল বিলে মাছের ঘেরপাড়ে একইসাথে ঝুলান্ত তরমুজ আবাদ। অসময়ের তরমুজে বেশি মুল্য পেয়ে এখানকার কৃষকের মুখে ফুঁটছে হাঁসির ঝিলিক। একদিকে মৎস্যচাষ অপরদিকে তরমুজ বিক্রি করা বাড়তি অর্থ ঘরেতুলে এখানকার কৃষকরা তরমুজ চাষে ঝুঁকছেন।
মাছুয়ার কুল গ্রামের হরেন বাইন এর ছেলে নিতাই বাইন (৪০) জানান, গত বছর তিনি তার ৮ বিঘার মৎস্য ঘের পাড়ে নাইলনের নেটের উপর ঝুঁলান্ত পদ্ধতিতে ১৫শ’ উন্নতজাতের তরমুজের চারা লাগিয়ে ছিলেন। এতে প্রায় একলাখ টাকার মত খরচ হয়ে ছিলো। যেখানে তরমুজের উৎপাদন হয়ে ছিলো ১৯০মন। বাজার দরে তিনি ওই তরমুজের মুনফা পেয়ে ছিলেন প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। চলতি মৌসুমে তিনি তরমুজ চাষে উক্ত পরিমান টাকা মুনফা পাবেন বলে আশা করছেন।
মাছুয়ার কুল গ্রামের রমেশ তরফদার এর ছেলে রঞ্জিৎ তরফদার (৪৬) জানান, ঘের পাড়ে তরমুজ চাষে ৭৫ হাজার টাকা খরচ করে প্রায় দেড় লাখ টাকা মুনফা পেয়েছেন।
একই গ্রামের ঘের মালিক নিবাস বাইনসহ কয়েকজন তরমুজ চাষী বলেন, মাছুয়ার কুল বিলের বিভিন্ন ঘেরপাড়ে বøাকহর্সসহ বিভিন্ন জাতের তরমুজ আবাদ করা হচ্ছে। তরমুজের গুণাগত মান অনেক ভালো হওয়ায় প্রতিটি তরমুজের ওজন ৫ থেকে ১০ কেজির উপরে দাঁড়িয়েছে। প্রতিবিঘা জমিতে খরচ বাদে ৭০ থেকে ৭৫ হাজার টাকা মুনফা আসছে বলে তারা বলেন। বিলের পাশেই পাকা সড়ক, বিল থেকে নৌকায় করে আনামাত্রই ট্রাকযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় তা রপ্তানি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ জানান মৎস্যঘের পাড়ে তরমুজ আবাদ করার ক্ষেত্রে কৃষকের অফ-সিজনাল একটি বাড়তি আয়। চিতলমারী উপজেলায় প্রায় ২০ হেক্টর জমির মৎস্যঘের পাড়ে আফ-সিজনাল তরমুজের চাষ হয়েছে এবং তা ক্রমেই বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com