এস.এম. সহিদুল হক টিপু ও মো: তানজির মুন্সী :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদেও দোশীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাব এর সংবাদকর্মী ও এলাকার সুধীজন। সোমবার (১১অগষ্ট) সকাল পৌনে ১১টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মনববন্ধন অনুষ্টিত হয়।
এসময় বক্তারা বলেন, রাস্ট্রের দায়িত্ব হলো সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করা আর সেখানে প্রতিনিয়ত সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আসাদুজ্জামান তুহিনকে হত্যামানে একজন সংবাদকর্মীর কন্ঠরোধ করা নয়, এটা সমগ্র গনমাধ্যমের উপর এবং দেশের সাধারণ জনগোষ্টীর প্রতি হুমকি। যারা এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে প্রচলিত আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ মৃত্যুদন্ডে দন্ডিত করার দাবি জানান বক্তাগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মো: একরামুল হক মুন্সী, সাংবাদিক পংকজ মন্ডল প্রতিনিধি, দৈনিক যায় যায় দিন, সাংবাদিক সৈকত মন্ডল বাগেরহাট জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন, সাংবাদিক বাদশা মুন্সী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি এস এম সহিদুল হক টিপু, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি অরুন কুমার সরকার, সি: যুগ্ম সাধারণ সম্পাদ ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক “চিতলমারীর অন্তরালে” পত্রিকার বার্তা সম্পাদক মো: তানজির মুন্সী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি সাগর মন্ডল, ক্রীড় সম্পাদক ও দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি প্রিন্স হালদার, সদস্য ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ প্রতিনিধি মো: রাজু মুন্সীসহ বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com