অন্তরালে ডেস্ক:
"অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি "এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় সোমবার মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন হয়েছে। ১৮ থেকে ২৪ আগস্ট উন্মুক্ত জলাশয় থেকে কোন প্রকার মাছ না ধরার জন্য সবাই কে অনুরোধ করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে্ চিতলমারীতে র্যলি পোনা মাছের অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে।
সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে র্যলি হয়।এরপর সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং উপজেলা অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা ও মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন।
উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সয়েব হোসেন গাজী, মৎস্য চাষী মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
এছাড়া এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি বিদ মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নয়ন কুমার দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকারসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com