মো:একরামুল হক মুন্সী :
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট, ২০২৫) ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় নেতা-কর্মীরা। তাদের দাবী, জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহাল রাখতে হবে। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সর্বদলীয় নেতা-কর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সকল সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়। তারা অবিরাম শ্লোগান দিতে থাকে। এদিন উপজেলার সকল বাজারের দোকানপাট বন্ধ ছিল। এর আগে হরতাল ও অবরোধের আহ্বান জানিয়ে গতকাল শনিবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছিলো।
রবিবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপিত ডাক্তার কাজী আবুল কালাম প্রমূখ।
বক্তারা বলেন, ‘বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।'
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com