একরামুল হক মুন্সী :
গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামে কাচা রাস্তায়, মাঠে, বাগানে বা খোলা জায়গায় জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এই হা-ডু-ডু খেলা। কিন্তু কালের কালের বিবর্তনে এই খেলা এখন আর দেখা যায়না। তাই জনপ্রিয় এই খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজম্মেকে উজ্জীবিত করতে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যয় মাঠে হয়ে গেল ৮ দলীয় হা-ডু-ডু খেলা।
(১৭ সেপ্টন্বর) বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের গোল্ডেন ৯১ ব্যাচের আয়োজনে ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নাগরিক জীবনে ব্যাস্ততায় হারিয়ে যাওয়া এই খেলা দেখতে স্কুল মাঠে জড়ো হয় কয়েক হাজার দর্শক ও ক্রীড়া প্রেমীরা। টান টান উত্তেজনায় সমাপনী খেলায় অংশ নেয় ভোলা শাহিন সেভেন সিষ্টার একাদশ ও মোল্লাহাট মাদার চর একাদশ। রাত ৮টায় সমাপনী খেলায় ভোলা সেভেন সিষ্টার একাদশ জয়লাভ করেন।
খেলায় বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ^াস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড: ফজলুল হক, বিএনপির কাতালোনিয়া “স্পেন” কমিটির যুগ্ম আহবায়ক চিতলমারীর কৃতি সন্তান বখতিয়ার রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি নিয়ামত আলী খান প্রমূখ।
খেলাটি পরিচালনা করেন কামরুজ্জামান স্বাধীন ফকির, সহযোগীতায় ছিলেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম পাপুর, ও প্লাবন উকিল।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com