বিশেষ প্রতিবেদক:
আগামীতে আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তা হলে আপনাদের প্রাপ্য আমি আপনাদের বুঝেদেব। কোন লোককে চাঁদা দিতে হবেনা। কোন লোককে পার্সেন্টেস দিতে হবেনা। আমি আপনাদের আস্বস্ত করতে চাই এ আসনে প্রচুর বেকার রয়েছে। আমি যদি নির্বাচিত হই বেকার দের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। কাউকে কাজের জন্য ঢাকা-খুলনা যেতে হবেনা। আমি চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পুর্বে আপনারা বলে ছিলেন, নির্বাচিত হলে আমাদের বিদ্যুৎ এবং রাস্তা দিহে হবে আমি ওয়াদা রেখেছি কি না ? এসময় উপস্থিত সকলে সমস্যরে বলেন হ্যাঁ।
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫নং চিতলমারী ইউনিয়নের বারাশিয়া বাজারে শুক্রবার(৩১ অক্টোবর) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম (বাগেরহাট-১) এ সকল কথা বলেন।
শামীম আরো বলেন, হতপাখা এমনই একটা মার্কা বিদ্যুৎ থাকলেও চলে এবং না থাকলে ও সার্ভিস দেয়। তাই আমরাও অপনাদের সার্ভিস দিতে চাই।
বাগেরহাট জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভপতি হাফেজ মাও: মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী।
এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খান, মাও: শাহাদাৎ হোসাইন, ডা. শেখ নাজমুল হুদা, মো. খবির উদ্দিন খান, মাও: মুঞ্জুরুল ইসলাম, মো: জাকির হোসেন, মো: জাহাঙ্গীর আলম মুন্সী, মো: মুর ছালিন ও সমরেন্দ্র গুহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com