একরামুল হক মুন্সী:
চিতলমারীতে ঋনের বকেয়া টাকা না পেয়ে নারীর আংটি, নাক ফুল ও বদনা নেয়ার ঘটনায় অবশেষে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) চিতলমারী শাখা ম্যানেজার বাসুদেব দেব নাথ ও মাঠ কর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছেন এনজিও কর্তৃপক্ষ ।
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি’র) প্রধান নির্বাহী কর্মকর্তা এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এব্যাপারে গৃহবধু শ্রাবণী হীরা বলেন, সাংবাদিকদের সংবাদ প্রকাশের কারনে ডাম এনজিও’র কর্মকর্তারা আমার বাড়িতে আসেন। স্যারেরা আমার শিশু কন্যাসহ পরিবারের খোঁজ খবর নেন। সব কিছু শুনে তাঁরা আমার শখের আংটি, নাকফুল ও দুটি বদনা ফেরত দিয়েছেন।
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের নরসিংদী জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, কোন জোর প্রয়োগ ছাড়াই গৃহবধু শ্রাবনী হীরা অভাবের তাড়নায় সেচ্ছায় ঋনের টাকার পরিবর্তে বদনা, নাকফুল, ও হাতের আংটি দিয়েছিলেন। তিনি ৯হাজার ৫শ টাকা জমা করে উক্ত মামালাল ফেরত নিয়েছেন।
উল্লেখ্য, ডাম ফাউন্ডেশন চিতলমারী শাখা থেকে ওই গৃহবধূ ৫০হাজার টাকা ঋননেন। ঋনের কয়েকটি কিস্তি খেলাপী হলে গত ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ফাউন্ডেশনের কর্মীরা শ্রাবনীর বাড়িতে এসে ২টি ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ঋনের কিস্তির পরিবর্তে হাতের আংটি, নাকফুল ও পিতলের ২টি বদনা নিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com