একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে জিয়া মঞ্চের সভাপতি মোঃ নিজাম কাজী (৫০) হত্যার মামলার আসামি মোঃ সুফিয়ান শেখ (২৮) কে আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা থেকে শনিবার (২৮ নভেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুফিয়ান শেখ চিতলমারী উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের মোঃ রফিক শেখের ছেলে।
চিতলমারী থানার এসআই শাকিল নিয়াজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় র্যাব-পুলিশ যৌথ অভিযান পরিচালনা শেষে চিতলমারী থানায় আনা হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, প্রায় ৮ মাস আগে উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার জেরে জিয়া মঞ্চের সভাপতি মোঃ নিজাম কাজীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের ভাই মোঃ জামাল কাজী বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং–৭, তারিখ: ১২ মার্চ ২০২৫।আটক সুফিয়ানের বিরুদ্ধে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com