একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫। কলেজ চত্বরে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা ইভেন্টে খেলা-ধুলা প্রদর্শন করেন কলেজের শিক্ষার্থী-শিক্ষক, কার্যকারী কমিটির নের্তৃবৃন্দ ও উপস্থিত অতিথি গন। দিনব্যাপি নাচ-গান ও খেলা-ধুলার মধ্যে পুরো ক্যাম্পাস মূখরিত হয়ে ওঠে।
সোমবার (০১ডিসেম্বর) ১০টায় শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজী ও অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য শেখ অনিক, অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আক্কেল আলী শেখ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান মিরাজ প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহনে দিন ব্যাপী ১০ ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । ক্রীড়ানুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক সুকুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক প্রদীপ মণ্ডল।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com