মো: একরামুল হক মুন্সী:
গণতন্ত্রের “মা” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ার পার্সন-আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের আয়োজনে মরহুমার রুহের মাগফিরাত কামনায়, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) কলেজ কার্যকারী কমিটির সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য এ্যাড. রুনা গাজীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ১ আসনের ধানের শীষ মনোনিত জাতীয় সংসদ সদস্যপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
প্রধান অতিথির বক্তবে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, আজ আপনারা যার জন্য দোয়া মাহফিলের অয়োজন করেছেন এই দোয়া সকল ঘরে-ঘরে করা উচিৎ। কারন আপোষহীন নেত্রীর বর্ণঢ্য জীবণ আপনার সকলে জানেন। দীর্ঘ বছর ধরে তাকে এই গনতন্ত্রেরজন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। দীর্ঘ জীবণ কারাবরণ করতে হয়েছে। এক পর্যায় দেশে যখন একটা সুন্দর মূহুর্ত ফিরে এসেছে, দেশে গণতন্ত্র ফিরে এসেছে। বাক স্বধীণতা ফিরে এসেছে, ঠিক সেই মূহুর্তে সৃস্টি কর্তার ডাকে আমাদের সবাইকে ফেলে চিরো বিদায় নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও কলেজ কার্যকারী কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরি চালনা করেন প্রভাষক প্রদীপ মন্ডল
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com