মোঃ একরামুল হক মুন্সী
বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৫৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। সোমবার ১৯ জানুয়ারি ও মঙ্গলাবার ২০ জানুয়ারি বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যপি ইনডোর ক্রীড়া সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক বৃন্দ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এড হক কমিটির সাবেক সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সুধীজন এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. শামীম হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com