বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে সুদে টাকা দিয়ে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মানুষকে সর্বস্বান্ত করার অভিযোগে বুধবার (২৮ জানুয়ারি) উপজেলারবেন্নাবাড়ী, সোনাখালী, নতুনকালশিরা ও রুইয়ারকুল এলাকার জনগণের আয়োজনে মানববন্ধন হয়েছে। স্থানীয় মালেক শিকদার এর ছেলে হানিফ শিকদার এর বিরুদ্ধে দোকান, বাড়ি ও ঘের দখলের অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।
অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী সমাপ্তি বিশ্বাস বলেন, তিনি ৫০ হাজার টাকা ঋণ নিলেও চেক ও স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছি এখনও চেক ফেরত দেয়নি । আরতি বিশ্বাস বলেন, তিনি ৪০ হাজার টাকা নিয়ে ৪৩ হাজার টাকা পরিশোধ করেছেন। সুভাষ মণ্ডল অভিযোগ করেন, ৫০ হাজার টাকা ঋণের বিপরীতে তাকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিতে হয়েছে। অপূর্ব অধিকারী জানান, ৮০ হাজার টাকা নিয়ে তিনি ৫ লাখ টাকা পরিশোধ করেছেন। সুমন বালা বলেন, ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তাকে ৪ লাখ ৩০ হাজার টাকা দিতে হয়েছে। অনুপম বালা জানান, ১ লাখ টাকা ঋণের বিপরীতে ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন। অসীম বিশ্বাস অভিযোগ করে বলেন, ৬০ হাজার টাকা নিয়ে ৪ লাখ টাকা পরিশোধ করলেও অভিযুক্ত ব্যক্তি তার চেক ও স্ট্যাম্প ফেরত দেননি। উল্টো তার দোকানঘর দখল করে নিয়েছেন। রাধিকা মজুমদার বলেন, তিনি ৬০ হাজার টাকা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছেন এবং এর স্বাক্ষী রয়েছেন। ভুক্তভোগীদের বাড়ি বেন্নাবাড়ী, সোনাখালী, নতুনকালশিরা ও রুইয়ারকুল এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত বলে জানা গেছে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বিএনপি কর্মী দিলীপ বিশ্বাস বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ সত্য। তিনি বলেন, গ্রামের অসহায়, অজ্ঞ ও বিপদগ্রস্ত মানুষদের কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে উচ্চ সুদে টাকা দিয়ে পরে তাদের জমিজমা ও সম্পদ দখল করা হচ্ছে। রুইয়ারকুল এলাকা থেকে আগত মাহাবুব মোল্লা বলেন, তারা দীর্ঘদিন ধরে এসব ঘটনা সম্পর্কে জানেন এবং অভিযোগগুলো সত্য। সোনাখালী গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল শেখ বলেন, একাধিকবার তার কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। তবে অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তিনি কার্যকর কোনো সমাধান দিতে পারেননি।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে হানিফ শিকদার মুঠো ফোনে বলেন ঘটনাটি সত্যনয় পরিকল্পিত ভাবে তাকে ফাঁসানোর সড়যন্ত্র চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com