চিতলমারী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন । ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট-১ আসনে দলের নিজস্ব প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে দলীয় সমর্থন দেওয়া হয়। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন এর চিতলমারী উপজেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী। সাংবাদিক সম্মেলনে এ সময় তিনি বলেন, বাগেরহাট- ১ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নিজস্ব প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে কেন্দ্রীয় সিদ্ধান্তে সমর্থন জানানো হয়। আসন্ন নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলীয় নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে বিজয়ী করতে কাজ করবেন। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডাঃ নজমুল হুদাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com