মো: একরামুল হক মুন্সী:
সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে গভীর শদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে স্মরণ করা হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন কারা হয়।
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে উপজেলা নির্বাহী আফিসার মো: সাজ্জাদ হোসেন, কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষ থেকে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠন, মো: একরামুল হক মুন্সীর পক্ষ থেকে চিতলমারী প্রেসক্লাব এর সকল সাংবাদিকগণ, রুনা গাজীর পক্ষ থেকে উপজেলা মহিলা দল, জহর লাল সরকার এর পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পর্ঘ অর্পন করেন।
সকালে চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী আফিসার মো: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার আমীর মাও: মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, এলাকার সুধীজন । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com