ডেক্স রিপোর্ট:
বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোল উৎসব পালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাগেরহাটের চিতলমারী উপজেলার গোড়া নালুয়া বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তরা মন্দিরে সমবেত হন। পূজা-অর্চনা, কীর্তন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে ভক্তরা আবির-গুলাল একে অপরকে মেখে আনন্দ ভাগাভাগি করেন। শিশু, তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। উৎসবে অংশ নেওয়া ভক্তরা বলেন, দোল উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মিলনমেলা। পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতেই এ আয়োজন। উৎসব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজন ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com