মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় বর্ণাঢ্য র্যলি পরবর্তী উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
সভায় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট এর কর্মকর্তা মো: আব্দুল অদুদ, পল্লীবিদ্যুতের ডি,জি,এম,উপজেলা জামায়াতের আমীর মাও: গাজী মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও: মাসুম বিল্লাহ, জামায়াত নেতা মো: কামরুল ইসলাম, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন প্রমূখ।
দিবসটি উপলক্ষ্যে চিতলমারী ফায়ার সার্ভিস ইউনিট অগ্নি নির্বাপক সম্পর্কিত বিভিন্ন কলাকৌশল প্রদর্শনসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে পরামর্শ প্রদান করেন।
উপজেলা প্রশাসন চিতলমারী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ চিতলমারী এর ব্যবস্থাপনায় দিবসটি উদযাপিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com