একরামুল হক মুন্সী:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরত কামনা এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধিন সরকারের সাফল্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জেলা সদরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট জেলা পরিচালনা কমিটির আয়োজনে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা- উপজেলার গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের লোকজন ও ধর্মপ্রাণ নারী-পুরুষ উস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com