মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের সাথে উপজেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (৭ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়| উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব ঠাণ্ডুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শেখ ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা বাদশা মুন্সী, মোহাম্মাদ আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আছাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসসহ উপজেলা বিএনপি ও সহযোগি অংগ সংগঠনের নেতৃবৃন্দ|
পরিচিতি সভায় চিতলমারী উপজেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দ্বি-পাক্ষিক মত বিনিময় সভা হয়| এ সময় ইউএনও খাদিজা আক্তার বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এই উপজেলার সার্বিক উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী|
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com