একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলার বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় ইউএনও’র কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কাউটস এর পক্ষে, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা স্কাউট কমিশনার কাজী কামরুল ইসলাম, সম্পাদক মোঃ গোলাম ফারুক বুলু, সহসভাপতি আব্দুস ছালাম, মোঃ ইব্রাহিম ফকির, কোষাধ্যক্ষ মোঃ লিন্টু শেখ, সহসম্পাদক আরিফুজ্জামান প্লাবন, কাব লিডার অনুপ বোস, অডিটর ও প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদার শুভেচ্ছা জানান ।
বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষে, উপজেলা শাখার সভাপতি জি.এম. আব্দুস ছালাম, সহসভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিন্টু শেখ, কোষাধ্যক্ষ বিপদ ভঞ্জন, প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ ও সহকারী শিক্ষক জিন্নাত আলী মীর শুভেচ্ছা জানান ।
এছাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিদাস ঘরামী ও সিনিয়র শিক্ষক গোলাম ফারুক বুলু শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
অপর দিকে চিতলমারী উপজেলার মেইন রোড বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নিয়ামত আলী খান, সহসভাপতি শেখ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সি, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাকামিয়া, নির্বাহী সদস্য রিয়াদ হোসেন মুন্সি, সদস্য রাতুল মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com