মো: একরামুল হক মুন্সী:
বাংলা ১৪৩৩ সনকে বরণ করতে নানা আয়োজন করা হয়েছে, বাগেরহাটের চিতলমারী উপজেলায়| মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘এসো হে ˆবশাখ গানের মাধ্যমে শুরু হয় ˆবশাখবন্দনা, নতুন বছরকে বরণ করার আয়োজন| সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়| উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার এর নেতৃত্বে র্যলিটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে অফিসার্স ক্লাব চত্বর বকুল তলায় এসে শেষ হয়|
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় এবং ˆবশাখী সঙ্গীত পরিবেশন করা হয়| সঙ্গীতের মাঝে-মাঝে নৃত্যপরিবেশন করা হয়| সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা ইলিশ দিয়ে অতিথিদের নাস্তার ব্যবস্থা করা হয়| দিন ব্যপি অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্য ও লোকজ মেলা,শিশুদের চিত্রাংকন এবং একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটির সমাপ্তি হয়|
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হকসহ বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ নারী-পুরুষ|
দিবসটি উপলক্ষ্যে অনুরুপ কর্মসূচী পালন করে ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান|
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com