শত বছরের ইতিহাস- ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রম চিতলমারী উপজেলার গঙ্গাচন্নায় অনুষ্ঠিত হয়ে গেল হরিনাম মহাযজ্ঞ ও মতুয়া ধর্মাবলম্বীদের মহা মিলন মেলা ২০২৬| তিন দিন ব্যপী এই মিলন মেলায় লাখো ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় মূখরিত হয়ে উঠে মন্দিরাঙ্গণ সহ পুরো আবাস ভূমি| মতুয়া ধর্মাবলম্বী নারী-পুরুষের দলবদ্ধ ঢাক-ঢোল আর ঝাঁঝরের শব্দে এ সময় পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে|
অসাম্প্রদায়িক চেতনায় ভক্তদের সেবা-যত্নে নিরলস ভাবে অংশ গ্রহণ করেন, সনাতন ও মুসলিম সমাজের মানবতার লোকজন | বৈশাখী আমেজে নানা ধরনের পশরা সাজিয়ে শতশত দোকানীরা এই মেলা মাঠে বিকি-কিনি করেন| বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বাগেরহাট জেলা, মোল্লাহাট উপজেলা এবং চিতলমারী উপজেলার নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে মন্দিরাঙ্গণ পরিদর্শন করেন|
এ সময় নের্তৃবৃন্দদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন, বাংলাদেশ মতুয়া বহুজন ঐক্য সমাজের সহা-সচিব, অন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সনাতন ধর্মের প্রতিনিধি, বাগেরহাট-১ আসনের ধানের শীষ এর কান্ডারী ও বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রম গঙ্গাচন্না এর সভাপতি, কপিল কৃষ্ণ মন্ডল| এ সময়তার সাথে ছিলেন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীবণ কুমার গাইনসহ কমিটির অন্যান্য লোকজন|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চিতলমারী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু ও তার সহ-যোগিদের এই অনুষ্ঠানে নিরলস ভুমিকা ছিলো অন্যতম যাহা স্থাণীয় সূত্র থেকে জানা যায় |
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com