ডেক্স রিপোর্ট:
বাগেরহাটের চিতলমারীতে ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের সভাপতিত্বে সমাপনী সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামূল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও সাধারন সম্পাদক তাওহিদুর রহমান।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী ভূমি অফিসের কানুনগো মুহাম্মদ লুৎফর রহমান, সার্ভেয়ার মোঃ আক্কেল আলী, নাজির শিকদার আলামিন, চিতলমারী সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ হাসিব শেখ, কলিগাতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ নেয়ামত আলী শেখ, কলাতলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ ওহাব আলী শেখ ও চরবানিয়ারী ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মনোজ কুমার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com