একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রায়ত: রমেশ চন্দ্র সাহার দ্বিতিয় পুত্র আলিপ কুমার সাহা (কালা) মুত্যুবরণ করেছেন| মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর| তিনি মৃত্যুকালে স্ত্রী-দোলা সাহা (৩০), একমাত্র পুত্র অরন্য সাহা (১৩) ও একমাত্র কন্যা অন্যা সাহা (৫)সহ বহুগুণগ্রহী রেখে গেছেন|
জানাগেছে আলিপ সাহা কালা প্রায় তিন মাস ধরে রক্তে সংক্রমন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় খুলনার গাজী ক্লিনিকে রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৪ টায় মৃত্যুবরন করেন| ব্যক্তি জীবণে কালা সাহা ছিলেন, একজন নম্র-ভদ্র ও হাসি-খুশি মনের মানুষ| রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী ঘরোয়ানার রাজনীতির সাথে জড়িত ছিলেন| কর্মজীবনে তিনি একজন কর্মী হিসেবে নিয়োগ পেয়ে সর্বশেষ ডেল্টালাইফ ইনস্যুরেন্স এর এ জি এম পদে কর্মরত ছিলেন|
কালা সাহার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা বিএনপির ভার প্রাপ্ত সভাপতি, আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: আনিচুর রহমান বিশ্বাস, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজামুদ্দীন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, জগদীশ চন্দ্র বাড়ৈসহ বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ মানুষ| তার দেহাবশেষ রবিবার দুপুরে চিতলমারী কেন্দ্রীয় মহা শ্মশানে দাহ করা হয়|
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com