একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সের এক কণ্যা শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেন| পুলিশ মামলার আসামী পরিমল ভক্ত (৪৬) কে গ্রেপ্তার করে আদালতে এবং ভূক্তাভোগি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতেল প্রেরণ করেছেন| পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে| চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম এ সব তথ্য নিশ্চিত করেছেন|
মামলার বিবরণে জানা গেছে, ওই ছাত্রীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী| সে রবিবার (৭ জুন) দুপুরে প্রভাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়| এ সময় স্কুল সহপাঠীর বাবা পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়| পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন|
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিমল ভক্তকে আটক করেছে| এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়| মামলার আসামী পরিমল ভক্তকে আদালতে এবং ভূক্তাভোগি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতেল প্রেরণ হয়েছে|
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com