মো: একরামুল হক মুন্সী:
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ ব্যবস্থাপনায় সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচি পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহসান হাবিব ঠান্ডা, এম. ইলিয়াস, মো: একরামুল হক মুন্সী, শেখ আবু তালেব, শিকদার আব্দুল আলী, রোমান হুসাইন ও ডা. এম. আর. ফরাজী।
আলোচনা সভায় গ্রামীণ অর্থনীতির বিকাশ, যুব উদ্যোক্তা তৈরি, সামাজিক সম্প্রীতি এবং পরিবেশবান্ধব উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে তিনজন মেধাবী শিক্ষার্থী ও একজন উদ্যোক্তার হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া শিশুদের পুরস্কৃত করার পাশাপাশি উপস্থিত সবার মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com