নিজস্ব প্রতিবেদক :
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করতে বাগেরহাটের চিতলমারীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সুস্থ প্রজন্ম গড়ে তোলা এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে চিতলমারী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা, সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করা এবং ক্রীড়া কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ কর্মসূচি সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন বলে সভায় গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মুরাদ, চিতলমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বিন্দুসহ অনেকে
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com