~একরামুল হক মুন্সী~
বাগেরহাটের চিতলমারীতে শীতের শুরুতেই বিল ও জলাশয়গুলোতে অতিথি পাখি আসতে শুরু করেছে। আর এই সুযোগে উপজেলার বিভিন্ন বিলে ফাঁদ পেতেছে একশ্রেণির অসাধু শিকারি। ফাঁদে ধরা পড়া পাখিগুলো গোপনে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর শীতের এই সময়ে ইউরোপসহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে চিতলমারীর বিভিন্ন জলাশয় ও চিত্রা নদীর পাড়ে আশ্রয় নেয় নানা প্রজাতির পাখি। কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা এসব পাখির একটি বড় অংশ শিকারিদের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার রুয়েরকুল, সোনাখালী, বারাশিয়া ও কালশিরাসহ বিভিন্ন বিলে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। উপজেলার পাগল মার্কেট ও চিতলমারী সদর বাজারের বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করা হচ্ছে এসব পাখি। আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ হলেও শিকারিরা তা মানছে না। বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় এই অবৈধ পাখি শিকার বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, পাখি শিকার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাখি শিকারিদের অবস্থান চিহ্নিত করে দ্রুত অভিযান চালানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এর সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com