প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
চিতলমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদার।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক নাগরিকের জীবনে ফ্যামিলি কার্ডের গুরুত্ব এবং এর ভবিষ্যৎ প্রয়োজনীয়তার বিষয়টি প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন।
কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ প্রশিক্ষণার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সুষ্ঠুভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম সফল করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com