নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিয়েছেন এ. এস. এম. সাদাকাত হোসেন (সাবু)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় তাঁর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কয়েকটি বাজারে পথসভায় অংশ নেন তিনি। এ সময় স্থানীয় সাধারণ মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য সাদাকাত হোসেন সাবুর এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি ও মটর সাইকেল শো-ডাউন ছিলো চেখে পড়ারমত।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন কলাতলা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ দেলোয়ার হোসেন দিলু, যুবদল নেতা নুর ইসলাম সজিব, আল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শেখ মুনির আহম্মেদ। এ ছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com