নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে নিজের ছেলেকে পালকপুত্র আখ্যা দিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে মো. জামসেদ আলী নামে এক যুবক সাংবাদিক সম্মেলন করেছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর ১২ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদমিনের সামনে রোজিনা স্টীলের শোরুমের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়।
সংবাদ সম্মেলনে মো. জামসেদ আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান, এ্যাডভোকেট জহিরুল ইসলাম পলাশ। এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, মহিলা কলেজ রোডের আডুয়াবর্নি গ্রামের বাসিন্দা আশরাফ আলী শেখের একমাত্র ছেলে আমি মো. জামসেদ আলী। আমার বোনের নাম জুথি আক্তার। আমরা দুই ভাই-বোন। আমার মা জাহানারা বেগম সরকারি হাসপাতালের সেবিকা ছিলেন। তিনি গত ১৭ মার্চ ২০২৪ সালে মারা যান। মায়ের মৃত্যুর পর থেকে আমার বাবা আশরাফ আলী শেখের সাথে আমার নানা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়। আমি পরিবারের সম্মতি ছাড়া বিবাহ করায় আমার বাবা আমাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দেন। এছাড়া আমি তার পালিত সন্তান বলে লোকের কাছে মিথ্যা তথ্য প্রচার করেন। এমতো অবস্থায় আমাকে বঞ্চিত করে ১৯ আগষ্ট ২০২৬ সালে আমার বোন জুথি আক্তারের নামে আমার বাবা আশরাফ শেখ ৩ একর ৪ শতক জমি লিখে দেন। এ সম্পত্তির বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আমার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটসহ সমস্ত কাগজপত্রে পিতা আশরাফ আলী শেখ লেখা থাকা সত্বেও তিনি আমাকে এখন সন্তান হিসাবে মেনে নিতে অস্বীকার করছেন। আমার মায়ের মৃত্যুর পরে তার ব্যাংকে থাকা গচ্ছিত টাকা উত্তোলনের জন্য আমার বাবা আশরাফ আলী শেখ বাদী হয়ে ড্রিস্ট্রিক ডেলিগেট কোর্ট বাগেরহাট বরাবর সাকসেশন মামলা দায়ের করেন। মামলার রায়ে আদালত মায়ের জমাকৃত অর্থ হিস্যা অনুয়ায়ী সন্তান হিসাবে আমিও ভাগ পেয়েছি। অথচ আদালতের রায়কে অস্বীকার করে আমার বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করাসহ আমার ব্যাপারে নানা কুৎসা রটিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমি সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রকৃত সত্যকে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি। আমার ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি। এসময় সংবাদ মম্মেলনে উপস্থিত ছিলেন, লিয়াকত আলী খান মন্টু, জালাল শেখ, মোহন আলী খান, রবিউল ইসলাম খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com