নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: রেজোয়ান ইফতেখার এর সভাতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাও. মশিউর রহমান খান।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম আশরাফ, থানার অফিসার ইনচার্জ জেএম মাসুম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও. মনিরুজ্জামান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: কামরুজ্জামান খান পিকলুসহ অনেকে।
বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের অনিয়ম ও অপরাধের বিষয়ে সতর্ক থাকা এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ।
সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন মোবা: ০১৭৬৮-৭৩০০৬৮, বার্তা সম্পাদক তানজীর মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক: দেবকী মল্লিক, খুলনা ব্যুরো চীফ মুহাম্মদ নাঈমুজ্জামান শরীফ, মোবা: ০১৯১৮-৮৪৮২৩৬।ঢাকা অফিস: প্রশান্তি টাওয়ার, ৮-অভয়দাস লেন, ঢাকা-১২০৩, মোবা: ০১৯১৯-৮৩৪১৬৪, সম্পাদকীয় কার্যালয়: থানা মসজিদের পশ্চিম, চিতলমারী, বাগেরহাট। মোবাইল নং ০১৯৬১-৪২৪৯৯৯ E-mail: akramzesen1@gmail.com অলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরা পুল, ঢাকা থেকে মুদ্রিত ও চিতলমারী থেকে প্রকাশিত।
All rights reserved © 2019 /chitalmarirantorale.com