বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে হাতুড়ে ডাক্তারের অপ-চিকিৎসায় এক শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম / ২৩৩৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

অন্তরালে নিউজ ডেস্ক:
বাগেরহাটের চিতলমারীতে গ্রামের এক হাতুড়ে ডাক্তারের অপ-চিকিৎসায় মুসফিক শেখ ২বছর ৮মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুরপর সমেবেত জনতা ওই ডাক্তার নামধারীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপদ্দ করেছে। এঘটনাটি ঘটেছে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে। সরেজমিনে নিহত শিশুটির স্বজনরা জানান, রবিবার (১৫জুন) বিকেলে মুসফিক তার প্রতিবেশী আলাল শিকদারের বাড়ীতে যায়। সেখানে খেলা-ধুলার এক পর্যায়ে পাশে রাখা ধারালো ডেউটিনের আঘাতে তার পেট কেটে গিয়ে নাড়িতে লাগে । এ ঘটনায় গুরুতর আহত শিশু মুসফিককে নিয়ে তার “মা” ও এলাকার লোকজন স্থানীয় খাশেরহাট বাজারে থাকা গ্রাম্য-হাতুড়ে ডাক্তার নাম ধারী রঞ্জিৎ ডাকুয়ার কাছে নিয়ে যান। রঞ্জিৎ এ সময় আহত মুসফিককে কয়েকটি ইনজেকশন পুশ করে ক্ষতস্থানে সেলাই দিতেই মুসফিক মৃত্যুর কোলো ঢলে পড়ে। ঘটনার মুহুর্তেই উত্তেজিত মানুষ হাতুড়ে ডাক্তার রঞ্জিৎ ডাকুয়াকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ্দ করে। রঞ্জিৎ উপজেলার পিঁপড়ার ডাঙ্গা গ্রামের রঞ্জন ডাকুয়ার ছেলে এবং নিহত শিশু মুসফিক উপজেলার চরবানিয়ারী মুসলি পাড়া গ্রামের কাঠ মিস্ত্রী রুবেল শেখের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *