শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে তাতী দল নেতার কান্ড: এস.আই পরিচয়ে নব-দম্পত্তিকে সারারাত আটকে রাখার অভিযোগ

রিপোর্টারের নাম / ৩৫৮৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

অন্তরালে ডেস্ক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর কারিকর পাড়া ছোট পুলের কাছে স্বামী-স্ত্রী ঘুরতে বেরিয়ে বখাটেদের কবলে পড়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগিরা চিতলমারী প্রেসক্লাবে এসে একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে শিবপুর কারিকর পাড়া গ্রামের সেকেন্দার শিকদারের ছেলে মনোয়ার শিকদার (২৩) এর সাথে একই উপজেলার শৈলদাহ বাকপুর গ্রামের শফিক শেখের মেয়ে ঐশি আক্তার (২০) এর সাথে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেমের সূত্রে বিবাহ হয়। ঐদিন সন্ধ্যায় তারা শিবপুর ছোট পুলের কাছে ঘুরতে আসে।
এ সময় একই গ্রামের শওকত মোল্লার ছেলে রোমান মোল্লা (২০), মৃত: ইকবাল মীর এর ছেলে তন্ময় মীর (৩০) সহ অজ্ঞাত ২/৩জন তাদের ঘিরে ফেলে। এ সময় ঐশির স্বামী মনোয়ারকে মারপিট করে জোর পুর্বক একটি মৎস্য ঘেরে নিয়ে আটকে রাখে। ঐশিকে তার স্বামীর থেকে দুরে নিয়ে যায়। ঐশির কাছে থেকে রোমান নগদ ৫হাজার টাকা এবং ৬-৭ হাজার টাকা মূল্যের একটি স্বর্নের লকেট নিয়ে নেয় এবং ঐশিকে বারবার কু-প্রস্তাব দেয় ও তার শরীরে হাত দেয় এবং রোমান তন্ময় মীরকে পুলিশের এস. আই সাজিয়ে ভয়ভীতি দেখায়।
এরপর রাত ১১টায় ঐশি ও তার স্বামী রোমান মোল্লাকে পৃথক ভাবে তন্ময়ের বাড়ীতে নিয়ে স্বামী রোমান মোল্লাকে একটি কক্ষে আটকিয়ে রাখে এবং ঐশিকে ছাদের উপর নিয়ে যায় এবং সারারাত আটকে রেখে ভোর ৪ টায় তাদের ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ঐশির স্বামী মনোয়ার শিকদার বলেন শিবপুর গ্রামের ইকবাল মীর এর ছেলে তন্ময় মীর শিবপুর ইউনিয়নের তাতীদলের সাধারণ সম্পাদক। এব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। এ ব্যপারে রোমান মোল্লাও তন্ময় মীর এর কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *