বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে মাছের ঘের থেকে যুবতীর  মরদেহ উদ্ধার   

রিপোর্টারের নাম / ৩৮৩৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারী উপজেলার চর কুরালতলা গ্রামের একটি মাছের ঘেরে পানির মধ্যে অর্পিতা সাহা (২০) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধর হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) সকালে পুলিশ ওই যুবতীর মৃত:দেহ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে। অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে।   অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, একদিন আগে সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল। এক বছর আগে অর্পিতা সাহার সাথে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল। কিন্তু ‘মৃগীরোগ’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাই বাপের বাড়িতেই থাকতো। এর আগেও সে যখন-তখন বাসা হতে ঘুরতে বেরিয়ে যেত ফিরেও আসতো। কিন্তু সোমবার সকালে সে আগের মতোই বাসা হতে বের হয়ে আর ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে চরকুরালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক যুবতীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্পিতার মৃতদেহ তারা সনাক্ত করেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অর্পিতা মানসিক প্রতিবন্ধি এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়। এই বিষয়ে থানায়  মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫)একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নম্বর-১৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *