রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :

চিতলমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপিত

রিপোর্টারের নাম / ২৩ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় বিভাগের প্রতিনিধি, সমবায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাথায় জাতীয় সমবায় দিবসের বিশেষ টুপি এবং হাতে ব্যানার নিয়ে অংশ গ্রহণ করা হয়। এতে পুরো উপজেলা পরিষদ চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাঈম আশরাফ, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: কামরুজ্জামান খান পিকলু। সমবায়ী সদস্য-সদস্যা ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক অগ্রগতির গুরুত্ব তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *